প্রকাশিতঃ মার্চ ১১, ২০২৩

তিতাসে খাস পুকুর দখলে নিতে কৌশলে বোরোধানের আবাদ


তিতাসে খাস পুকুর দখলে নিতে কৌশলে বোরোধানের আবাদ
কুমিল্লার তিতাস উপজেলায় খাস পুকুর দখলে নিতে কৌশলে বোরোধানের আবাদ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার রাজাপুর গ্রামের সাবেক ৪২১ দাগের ৭৮ শতক ভূমির উপর দুই শতবছরের পুকুরটি দখলে নিতে একই গ্রামের বাসিন্দা এবং ঢাকায় গার্মেন্টস ব্যবসায়ী মো.নাছির উদ্দিন ওরফে গোলাম হোসেন এই কৌশল অবলম্বন করেন। ১১ইং মার্চ শনিবার সকাল দশটায় তিতাস প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন রাজাপুর গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী মো. কবির হোসেন।তিনি আরও বলেন,উক্ত পুকুরটি শ্রেণি পরিবর্তন না করে প্রতারণার মাধ্যমে ভূয়া কাগজপত্র করে লিজ নিয়েছে বলে দাবি করে আসছে নাছির। এবং পুলিশের উর্ধতন কর্মকর্তা তাহার নিকট আত্মীয় হওয়ায় গ্রামের খেটে খাওয়া মানুষেরা ভয়ে সত্য কথা বলতেও ভয় পায়।এছাড়াও উক্ত লিজ বাতিল করার জন্য কুমিল্লা জেলা প্রশাসক ২০২১ সালে একটি মামলা করেছেন,যার নং- ৬৮৯/২১ ইং। আমেরিকা প্রবাসী কবির হোসেন,এর দাবি দুইশত বছরের এই পুকুরটি দখল মুক্ত করে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় এনে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বরাদ্দ দেওয়া হোক।এবিষয়ে নাছির উদ্দিন এর নিকট জানতে চাইলে,তিনি প্রথমে বলেন,আপনাকে কি বলতে হবে?পরে এক পর্যায়ে তিনি বলেন, ৭০ বছর ধরে তিনি এই জায়গা ভোগদখল করে আসছে এবং সরকার কতৃক দলিল মুলে মালিক হয়ে তাহার নামে বিএস পর্চাও হয়েছে।

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন