প্রকাশিতঃ মার্চ ১৬, ২০২৩

ইউক্রেনকে এক ডজন যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের


ইউক্রেনকে এক ডজন যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের
ইউক্রেনের অব্যাহত অনুরোধের মুখে দেশটিকে এক ডজন মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা জানান বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে কিয়েভ। পরিকল্পনা অনুযায়ী পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করলে তা হবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশের এ ধরনের প্রথম পদক্ষেপ। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানান, পোল্যান্ড আগামী কিছু দিনের মধ্যে সোভিয়েত-নির্মিত চারটি মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করবে। বাকি যুদ্ধবিমানগুলোর অবস্থা পরীক্ষার করা দরকার জানিয়ে তিনি বলেন, পরীক্ষার পর বাকি যুদ্ধবিমানগুলো হস্তান্তর করা হবে। ন্যাটো জোটভুক্ত অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে অবশ্য কিছু বলেননি প্রেসিডেন্ট দুদা, যদিও স্লোভাকিয়া বলেছে, তারা যে মিগ যুদ্ধবিমানগুলো আর ব্যবহার করছে না সেগুলো ইউক্রেনে পাঠাতে পারে।

সর্বশেষ :

ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী   ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ   ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ   আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা   ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও   সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার   ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল   রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা   আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা