প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬

আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম


আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে অংশীদারিত্বের ভিত্তিতে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।সেই সাথে রাজস্ব খাতের আওতায় আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দাঁড়িয়াগাঁথি ব্রিজ থেকে পারব্রজপুর পর্যন্ত পাকা সড়কের দুই পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মো. আলী হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সহসভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম প্রমূখ। দুপরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে পরিদর্শন কক্ষে সাক্ষাৎ করেন। উপজেলা প্রশাসন ও বিএমডিএ সূত্রে জানা যায়, সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় উপজেলার বিভিন্ন সড়কের পাশে বনজ ও ঔষধি প্রজাতির ৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে দাঁড়িয়াগাঁথি ব্রিজ হতে পারব্রজপুর পর্যন্ত পাকা সড়কের দুই পাশে চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপজেলার সবুজায়ন বৃদ্ধি করা। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে এলাকার পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।

সর্বশেষ :

সোনামসজিদ স্থলবন্দর ও সিমান্ত এলাকায় ৩ কোটি টাকার চালান আটক   সোনামসজিদ স্থলবন্দর ও সিমান্ত এলাকায় ৩ কোটি টাকার চালান আটক বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট!   বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান   নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস   জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি   বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী   বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম   আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে  ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার