ভারতীয় পতাকায় আফ্রিদির স্বাক্ষর!


ভারতীয় পতাকায় আফ্রিদির স্বাক্ষর!
রাজনীতি ও ক্রীড়াঙ্গন দুটি সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্র হলেও হর-হামেশাই মাঠে হাজির হয়ে যায় দেশীয় দ্বৈরথ। আর সেটা যদি হয় পাকিস্তান-ভারত প্রসঙ্গ তাহলে তো কথাই নেই। কাতারে অনুষ্ঠেয় একটি টুর্নামেন্টে অংশ নিয়েছেন অবসর নেওয়া ক্রিকেটাররা। সেখানেই শহীদ আফ্রিদি আলোচিত এক দৃশ্যের জন্ম দিয়েছেন। সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার এশিয়া লায়ন্স টিমের নেতৃত্ব দিচ্ছেন। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তার সখ্যতার বিষয় আগেও সামনে এসেছিল। এবার সে দেশেরই এক সমর্থক আফ্রিদির কাছে স্বাক্ষর চান। পরে তার হাতে থাকা ভারতের একটি পতাকায় স্বাক্ষর করেন সাবেক এই পাক অধিনায়ক। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর আগে সেই ভিডিও পাকিস্তান ক্রিকেটের এক অফিসিয়াল পেইজ থেকে টুইটারে শেয়ার করা হয়। এরপরই এই ঘটনায় দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ তার এই ভারত-প্রীতিকে ইতিবাচকভাবে দেখছেন তো, আবার কেউ আফ্রিদিকে নিয়ে মেতে উঠেছেন তীব্র সমালোচনায়। আফ্রিদি ভারতীয় সমর্থকদের মন জয় করে নিলেও, পাকিস্তানের সমর্থকরা খোঁচা দিতে ছাড়েননি নিজ দেশের ক্রিকেটারকে। কিন্তু আফ্রিদি তাতে পাত্তা দেননি। তবে এ বিষয়ে মুখও খোলেননি তিনি।

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা