রাজশাহীতে র‍্যাবের অভিযানে শুটারগানসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার


রাজশাহীতে র‍্যাবের অভিযানে শুটারগানসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহী মহানগরীর বেলপুকুর এলাকা থেকে ওয়ান শুটারগানসহ দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা সোমবার রাত পৌণে ৯টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীরা হলো,নাটোর জেলার লালপুর উপজেলার হাঁসবাড়িয়া এলাকার সেকেন্দার আলীর ছেলে রেজাউল করিম (৩৮) ও শেরপুর এলাকার আবুল কাসেমের ছেলে আবু রায়হান তোতা (৩০)। অভিযানে উদ্ধার হয়েছে চারটি ওয়ান শুটারগান,একটি মোটরসাইকেল,এক বোতল ফেন্সিডিল ও নগদ টাকা। মঙ্গলবার সকালে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে,কতিপয় অস্ত্র ব্যবসায়ীরা নাটোর থেকে অস্ত্র এনে বিক্রির জন্য রাজশাহীর বিনোদপুর এলাকায় দিকে যাচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের এটি দল তাদের পিছু নিয়ে বেলপুকুর থানার রেলক্রসিংয়ের সামনে তাদের গ্রেফতার করে।পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার হয়। গ্রেফতারের পর তাদের বেলপুকুর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ :

আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন   আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক