ম্যাচসেরা হাসান মাহমুদ, সিরিজসেরা মুশফিক


ম্যাচসেরা হাসান মাহমুদ, সিরিজসেরা মুশফিক
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ১০ উইকেটের রেকর্ড জয় পেল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে উইকেটের দিক থেকে এটাই টাইগারদের সবচেয়ে বড় জয়। টস হেরে বল করতে নেমে সিলেটে স্বপ্নের দিন কাটিয়েছেন বাংলাদেশ পেসাররা। প্রথমবারের মতো কোনো ওয়ানডেতে প্রতিপক্ষের সবকটি উইকেট গেছে বাংলাদেশের পেসারদের ভাগে। এর আগে ইনিংসে পেসারদের নেওয়া সর্বোচ্চ উইকেট ছিল ৮টি। টাইগার পেসারদের তোপে ২৮.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় আইরিশরা। জবাবে তামিম-লিটনে ১৩.১ ওভারেই জয় নিশ্চিত করে টাইগাররা। তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। ৩২ রানে ৫ উইকেট শিকার করা এই পেসারের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের নবম পেসার তিনি। অন্যদিকে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। আগের ওয়ানডেতে ৬০ বলে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকানো মুশফিক তিন ম্যাচে দুই ইনিংস খেলে করেন ১৪৪ রান। স্ট্রাইরেকট ১৬৭.৪৪! রানের হিসেবে মুশফিকের চেয়ে এগিয়ে ছিলেন লিটন দাস। তিন ম্যাচে তিন ইনিংস খেলে এই ওপেনার করেছেন দুই ফিফটিসহ ১৪৬ রান। তবে তার গড় ৭৩। স্ট্রাইকরেটও মুশফিকের চেয়ে কম, ১০৪.২৮। তাই সিরিজসেরার পুরস্কারটি উঠেছে মুশফিকের হাতে।

সর্বশেষ :

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার   ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার