এবার বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া


এবার বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া
ম্প্রতি, ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দেয় ব্রিটেন। যার, পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছেন পুতিন। এবার বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া। শনিবার (২৫ মার্চ) এ ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরা’র। পুতিন বলেন, এ সংক্রান্ত চুক্তি হয়েছে মিত্রদেশটির সাথে। এতে আন্তর্জাতিক পরমাণু চুক্তির শর্ত ভঙ্গ হবে না বলেও দাবি করেন পুতিন। তিনি বলেন, ইউরেনিয়াম মজুদে ১ জুলাইয়ের মধ্যে একটি স্থাপনা তৈরির কাজ শেষ হবে। প্রশিক্ষণ দেয়া হবে বেলারুশের সেনাদের। তবে অস্ত্র পরিচালনার নিয়ন্ত্রণ মিনস্কের হাতে দেয়া হবে না। বেলারুশে আগেই পরমাণু বহনে সক্ষম ১০টি যুদ্ধবিমানও মোতায়েন করেছে রাশিয়া। পাঠিয়েছে কয়েকটি ইস্কান্দর মিসাইল ব্যবস্থাও; যা পরমাণু অস্ত্র ছুঁড়তে ব্যবহার করা যায়।

সর্বশেষ :

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড   আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি