প্রকাশিতঃ মার্চ ২৭, ২০২৩

বৃষ্টি বাধায় ২০৭ রানে থামল বাংলাদেশ


বৃষ্টি বাধায় ২০৭ রানে থামল বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে নামতেই ঝড় তোলে টাইগার ওপেনাররা। রনি-লিটনের ঝড়ো শুরুর ওপর ভর করে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রানের পাহাড়ও গড়েছে বাংলাদেশ। বৃষ্টি বাধায় ২০৭ রানে থামে বাংলাদেশ। ডিএলএস মেথডে ঠিক করা হবে আয়ারল্যান্ডের টার্গেট। এই নিয়ে চতুর্থবারের মত টি-টোয়েন্টিতে ২০০ পেরোল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে টাইগারদের সর্বোচ্চ ২১৫। চট্টগ্রামের ব্যাটিং স্বর্গের জন্যই যেন অপেক্ষা করছিলেন লিটন-রনি। শুরু থেকেই আইরিশ বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে দুই টাইগার ওপেনার। তাদের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ পাওয়ারপ্লেতে তোলে ৮১ রান, যা টি২০তে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৪ উইকেটে ৭৬ তুলেছিল বাংলাদেশ। দলীয় ৯১ রানে লিটনের বিদায়ে ভাঙে এই জুটি। ২৩ বলে ৪৭ রান করে থামেন তিনি। লিটনের বিদায়ের পরপরই অর্ধশতক হাঁকান দীর্ঘদিন পর দলে ফেরা রনি তালুকদার। ৪ চার ও দুই ছক্কায় মাত্র ২৪ বলে অর্ধশতক পূর্ণ করেন রনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার প্রথম। লিটনের পর রনিকে যোগ্য সঙ্গ দিতে পারেননি শান্ত। ১৩ বলে ১৪ রান করে তিনি আউট হন। দলীয় ১৫৪ রানে গ্রাহাম হিউমে বোল্ড হন দুর্দান্ত খেলতে থাকা রনি। ৩৮ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংসের শেষ এখানেই। তার বিদায়ে ভাঙল শামীমের সঙ্গে ৩৬ রানের জুটি। বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। আয়ারল্যান্ড একাদশ: মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন