প্রকাশিতঃ এপ্রিল ১২, ২০২৩

২৪ এপ্রিল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি


২৪ এপ্রিল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন সকাল ১১টায় জাতীয় সংসদে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মঙ্গলবার তাঁর সংসদ ভবনের কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে অবহিত করেন। আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদের পাঁচ বছরের দায়িত্বকাল শেষ হবে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের নামে দুটি মনোনয়নপত্র জমা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন যাচাই-বাছাইয়ে সাহাবুদ্দিনের একটি মনোনয়নকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে আরেকটি মনোনয়ন ফরম গ্রহণের আবশ্যকতা ছিল না। একক প্রার্থী থাকায় ওই দিনই মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন