প্রকাশিতঃ এপ্রিল ২৬, ২০২৩

জাপানের কাছে তথ্য ফাঁসের অভিযোগে গ্রেফতার চীনা পত্রিকার সম্পাদক


জাপানের কাছে তথ্য ফাঁসের অভিযোগে গ্রেফতার চীনা পত্রিকার সম্পাদক
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রধান চীনা সংবাদপত্রের সাবেক এক সিনিয়র সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। বেইজিংয়ে অবস্থিত জাপানি দূতাবাসের কূটনীতিকের সঙ্গে বৈঠক করার পর গেল মার্চে তাকে অভিযুক্ত করা হয়। চীনা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, একাধিক জাপানি কূটনীতিকের কাছে তথ্য ফাঁস করেছেন ডং ইউয়ু নামের ওই সম্পাদক। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবহিত এমন সূত্রের বরাত দিয়ে সোমবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কিয়োদো নিউজ। জাপানি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াংমিং ডেইলির সম্পাদকীয় বিভাগের উপপ্রধান হিসেবে কাজ করতেন ৬১ বছর বয়সি ডং ইউয়ু। গত বছরের ফেব্রুয়ারিতে বেইজিংয়ে জাপানি দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে দেখা করার পর প্রথমে নিখোঁজ হন তিনি। খবরে বলা হয়েছে, পরবর্তীতে ডংকে গ্রেফতার দেখায় চীনা কর্তৃপক্ষ। তিনি একজন উদারপন্থী হিসেবে পরিচিত। তবে তার বিরুদ্ধে চীনা প্রশাসন যে অভিযোগ এনেছে তা তিনি অস্বীকার করেছেন।

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?