প্রকাশিতঃ সেপ্টেম্বর ৬, ২০২৩

সালমান শাহকে নিয়ে অনুসন্ধানীমূলক বিশেষ তথ্যচিত্র


সালমান শাহকে নিয়ে অনুসন্ধানীমূলক বিশেষ তথ্যচিত্র
বাংলাদেশ চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ। তাকে নিয়ে ভক্তরা আজও মাতম করে। আজও তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও সতীর্থরা। আগামীকাল ৬ সেপ্টেম্বর এই অমর নায়কের ২৭তম মৃত্যুবার্ষিকী। সাধারণ মানুষের কাছে সালমানের মৃত্যু এক বড় রহস্য। কিন্তু কেন? এর উত্তর খুঁজতেই চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানীমূলক বিশেষ তথ্যচিত্র ‘স্মৃতিতে সালমান শাহ’। যা প্রচার হবে তার মৃত্যুবার্ষিকী (৬ সেপ্টেম্বর) উপলক্ষে, দুপুর ১২টা ৩০ মিনিটে। বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটির গ্রন্থনা ও ধারা বর্ণনা করেছেন তারেক সিকদার। মো. বেলাল হোসেনের চিত্রগ্রহণে এটির সম্পাদনা করেছেন তাজদীদ উল ইসলাম। সমন্বয়কের দায়িত্ব পালন করেন দুলাল খান। নির্মাণ তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মান। সমন্বয়ক ও সালমান শাহের বন্ধু সাংবাদিক দুলাল খান জানান, ‘এই তথ্যচিত্রের অনুসন্ধানে ওঠে এসেছে জানা অজানা অনেক কিছু।’ তিনি আরও জানান, এতে সালমান শাহকে নিয়ে কথা বলেছেন মামলার তদন্ত কর্মকর্তা, মা নীলা চৌধুরী, মামা আলমগীর কুমকুম, স্ত্রী সামিরা, পরিচালক সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ, অভিনয়শিল্পী ফেরদৌস, ডন, ঋতুপর্ণা, ভাবনা, নীরব, সাকিব সুলেরী, মালি জাকির, প্রত্যক্ষদর্শী ডলি বেগম প্রমুখ। সেই সঙ্গে রয়েছে সালমান শাহর আত্মহত্যার চূড়ান্ত প্রতিবেদন জমাদানকারী পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের বক্তব্য।

সর্বশেষ :

কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন   কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা   “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা   ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী   “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি?   কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে   প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি   রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের   এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের