প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩

আন্দোলন কখন কোনদিকে মোড় নেবে, রাজপথই বলে দেবে: মির্জা ফখরুল


আন্দোলন কখন কোনদিকে মোড় নেবে, রাজপথই বলে দেবে: মির্জা ফখরুল
বিএনপির চলমান আন্দোলনের পরীণতির বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ছাত্রজীবনে আন্দোলন করেছি। দীর্ঘ ১৫ বছর ধরে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি। সুতরাং সরকার পতনের এক দফার আন্দোলন কখন কোনদিকে মোড় নেবে সেটা একমাত্র রাজপথই বলে দেবে। মির্জা ফখরুল বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো সরকারই টিকে থাকতে পারে না। এই সরকারও টিকতে পারবে না। সোমবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গুরুতর উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে বেশি যিনি সংগ্রাম-লড়াই করেছেন দেশের জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা খালেদা জিয়া এখনো গৃহবন্দি অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। গতকাল রাতে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সিসিইউতে নেওয়া হয়েছিল। আজ সকালে একটু ভালো বোধ করায় আবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ডাক্তাররা বলেছেন, তিনি এখনো ক্রাইসিসের বাহিরে নন। বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকরা বারবার বলছেন খালেদা জিয়ার জীবন রক্ষার্থে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বাইরের দেশে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি- অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার জন্য। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

সর্বশেষ :

ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী   ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ   ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ   আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা   ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও   সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার   ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল   রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা   আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা