রাবির এক ছাত্রের রহস্যজনক মৃত্যু


রাবির এক ছাত্রের রহস্যজনক মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর অক্টোর মোড় এলাকার ষষ্ঠীবাড়ি ছাত্রাবাস থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। এতথ্যটি নিশ্চিত করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নুর। তিনি আরও বলেন, ছাত্রাবাস থেকে শরিফ নামের এক শিক্ষার্থীকে নিস্তেজ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায় নি। মৃতদেহ হাসপাতালেই আছে। তাদের পরিবারকে জানানো হয়েছে। মৃত ওই শিক্ষার্থীর নাম, এস এম আব্দুল কাদির শরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গনিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কিশোরগঞ্জ জেলার মোখলেছুর রহমানের ছেলে। এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, গতকাল রাত ১১টার দিকে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান শরিফ। তারপর সে আর দরজা খোলে নি বলে প্রাথমিকভাবে জেনেছি। দরজা বন্ধ থাকায় দুপুরে তাকে ডাকাডাকি করে অন্য ছেলেরা। কিন্তু সে দরজা না খুললে এক পর্যায়ে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। পরে বিষয়টি আমরাও অবগত হলে ঘটনাস্থলে যাই এবং দরজা ভেঙ্গে কক্ষে ঢুকি। তখন তাকে নিস্তেজ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়। ফলে তৎক্ষনাৎ তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ :

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড   আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি