প্রকাশিতঃ সেপ্টেম্বর ১১, ২০২৪

নাটোরে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় হাতাহাতি: মঞ্চ ভাঙচুর


নাটোরে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় হাতাহাতি: মঞ্চ ভাঙচুর
নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটেছে। অপরদিকে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে। বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে নাটোর অনিমা চৌধুরি অডিটেরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে ঢাকার সমন্বয়কদের নিয়ে শহরের অনিমা চৌধুরি অডিটেরিয়ামে ছাত্র -নাগরিকের মতবিনিময় সভা চলছিল। এসময় অডিটেরিয়ামের ভিতরে অনুষ্ঠান চলাকালীন সময়ে দুই পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী আসেন। অন্যদিকে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্রদের ঢাকার কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বলেন, কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্রদের সমাবেশে ছাত্ররা মঞ্চ সাজ-সজ্জার কাজ করছিল। এসময় তাদের মধ্য মতের অমিল হলে মঞ্চের কাপুড় ছিড়ে ফেলে। এবং কয়েকটি চেয়ার ভেঙ্গে ফেলে।

সর্বশেষ :

‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা   ‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা   নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা   ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার   তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ   ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল   ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ   ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে   রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে