প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪

দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন ড. ইউনূস


দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন ড. ইউনূস
বাংলাদেশের পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গুরুত্বপূর্ণ সংস্কার ও চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধারে মার্কিন সহায়তা চেয়েছেন তিনি। ঢাকা সফররত মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রোববার ড. ইউনূস এ সহায়তা চান। এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেগুলো নিয়ে আলোচনা করেন। ইউনূস বলেন, তার সরকার দেশের অর্থনীতি, অর্থনৈতিক খাতের সংস্কার ও পুনর্গঠন করতে চায়। বিচার বিভাগ ও পুলিশ প্রশাসন ঢেলে সাজাতে চায়। ‘এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় এবং আমাদের ইতিহাসে সবচেয়ে মাহেন্দক্ষণ’-ছাত্র অভ্যুত্থান নিয়ে বলতে গিয়ে যোগ করেন ইউনূস। তার সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম তুলে ধরেন ইউনূস। তিনি বলেন, সামগ্রিক সংস্কারের লক্ষ্যে ৬টি কমিশন গঠন করা হয়েছে। তারা ভোট চুরি বন্ধ, বিচারবিভাগের সংস্কার, পুলিশ ও প্রশাসনিক সংস্কার এবং দুর্নীতি বন্ধ ও সংবিধান সংশোধনে কাজ করবে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডারসেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।তারা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

সর্বশেষ :

‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা   ‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা   নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা   ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার   তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ   ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল   ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ   ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে   রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে