পাকিস্তানে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি


পাকিস্তানে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি
পাকিস্তানের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বলছে, দেশটিতে মূল্যস্ফীতি আগের সব রেকর্ড ভেঙেছে। পাকিস্তানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৩১ দশমিক ৫ শতাংশে গিয়ে ঠেকেছে। খবর: জিওটিভি অনলাইন’র। ১৯৬৫ সালের জুলাই থেকে তথ্য সংরক্ষণ শুরুর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মূল্যস্ফীতি ৩১ দশমিক ৫ শতাংশ হয়েছে। এর আগে, ১৯৭৫ সালের এপ্রিলে দেশটির মূল্যস্ফীতি ২৯ শতাংশের সামান্য বেশি রেকর্ড করা হয়েছিল। পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো জানায়, দেশটিতে মাসওয়ারি হিসাবে মুরগির দাম ফেব্রুয়ারিতে আগের মাসের চেয়ে ১৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে পাকিস্তানে। ভোজ্যতেলের ক্ষেত্রে বেড়েছে ১৭ দশমিক ২১ শতাংশ আর সিগারেটের দাম বেড়ে গেছে প্রায় ১৬ শতাংশ। চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মাসিক মূল্যস্ফীতির হার বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ। পাকিস্তানের জ্বালানি ও খাদ্যের দাম বাদ দিয়ে গণনা করা মূল মূল্যস্ফীতিও গত মাসে শহরাঞ্চলে ১৭ দশমিক ১ শতাংশ এবং গ্রামাঞ্চলে ২১ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ, বেশিরভাগ পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানে আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির মূল্য গত ফেব্রুয়ারিতে গত বছরের তুলনায় ৩ দশমিক ১১ শতাংশ বেড়েছে। গণপরিবহন খাতের ব্যয় ফেব্রুয়ারিতে বেড়েছে ৩ দশমিক ৩৪ শতাংশ। রেস্তোরাঁ ও হোটেল সংক্রান্ত মূল্য বেড়ে গেছে ২ দশমিক ৩৬ শতাংশ।

সর্বশেষ :

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড   আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি