প্রকাশিতঃ মার্চ ৪, ২০২৩

নেতাকর্মীদের ভিড়ে দরজা ভেঙে আহত নাছির, অল্পের জন্য রক্ষা পেলেন ওবায়দুল কাদের


নেতাকর্মীদের ভিড়ে দরজা ভেঙে আহত নাছির, অল্পের জন্য রক্ষা পেলেন ওবায়দুল কাদের
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোছলেম উদ্দিনের শোক সভায় কনভেনশন হলে নেতাকর্মীদের ভিড়ে কাচের দরজা ভেঙে আহত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটে। জানা যায়, শোক সভা শেষ হয় সন্ধ্যা সোয়া ৬টার দিকে। এ সময় মন্ত্রী ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা বের হচ্ছিলেন। সঙ্গে ছিলেন আ জ ম নাছিরসহ চট্টগ্রামের সিনিয়র নেতারাও। এ সময় নেতাকর্মীদের প্রবল চাপে কনভেনশন সেন্টারের মূল দরজাটির একটি ভেঙে পড়ে। দরজা ভেঙে পড়লে ওবায়দুল কাদের অল্পের জন্য রক্ষা পেলেও দরজার আয়না ভেঙ্গে পড়ে আ জ ম নাছিরসহ কয়েকজন পুলিশ সদস্যের ওপর। এতে নাছির মাথায় আঘাত পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, দরজার আয়না ভেঙে আ জ ম নাছির উদ্দীন মাথায় আঘাত পেয়েছেন। তাকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় কয়েক জন মন্ত্রী-উপমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী   ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ   ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ   আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা   ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও   সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার   ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল   রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা   আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা