প্রকাশিতঃ মে ২৫, ২০২৩

অবশেষে আপসে ইমরান খান


অবশেষে আপসে ইমরান খান
চলমান অশান্ত রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের পিটিআইবিরোধী অবস্থানের পরিপ্রেক্ষিতে আপসের উদ্যোগ নিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অনেকটা বাধ্য হয়েই তিনি এ পদক্ষেপ নিতে যাচ্ছেন। বৃহস্পতিবার লাহোরের জামান পার্কের এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, দেশের দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে সরকারের সঙ্গে আলোচনার জন্য একটি কমিটি গঠন করছেন তিনি। সংকট সমাধানে তিনি রাজনীতি ছাড়তেও প্রস্তুত। ডন। পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী দেশটির আগাম নির্বাচনের বিষয়েও সুর নরম করেছেন। যদি তার প্রস্তাব শাহবাজ শরিফের সরকার গ্রহণ করে তাহলে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা কমবে। এ ছাড়া, দেশটির ভঙ্গুর অর্থনীতিও কিছুটা সচল হবে। পিটিআই দলের ইউটিউব চ্যানেলে ইমরান খান বলেন, তারা যদি আমার আলোচনা কমিটিকে বলে যে তাদের হাতে একটি সমাধান আছে এবং আমাকে ছাড়াই দেশ ভালোভাবে চলবে, তাহলে আমি তা মেনে নেব। এ ছাড়া, তারা যদি মনে করে যে অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হলে পাকিস্তানের উপকার হবে, তবে ওই বিষয়টিও আমি মেনে নেব। আমি দরকার পড়লে রাজনীতি ছেড়ে দেব। ইমরান খান বর্তমানে পাকিস্তানি পার্লামেন্টের সদস্য নন। তবে তার পরেও তিনি সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। গত বছর একটি অনাস্থা ভোটে শাহবাজ শরিফের নেতৃত্বে বিরোধী দলগুলো একটি জোট গঠন করে এবং ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর পিটিআই দলের প্রধান দেশে নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন। তিনি অভিযোগ করেছেন যে শাহবাজ শরিফ, মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি সামরিক বাহিনী তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের ষড়যন্ত্র প্রণয়ন করেছে। তবে সংশ্লিষ্টরা এমন অভিযোগ অস্বীকার করেছে।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার