প্রকাশিতঃ অক্টোবর ৪, ২০২৪

ইসরাইলি পণ্য বয়কটের ডাক জবি শিক্ষার্থীদের


ইসরাইলি পণ্য বয়কটের ডাক জবি শিক্ষার্থীদের
ইসরাইলি পণ্য বয়কটের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। লেবানন ও ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের ‘হিউম্যান রাইটস সোসাইটি’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান তারা। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ইসরাইলি দখলদাররা ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছে। আমরা প্রত্যেকে মানুষ। আমরা চাই না একটি প্রাণ ঝরে যাক। আমরা আজ এখানে মুক্তভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করছি, কিন্তু আমার ফিলিস্তিনের ভাইয়েরা তাদের মুক্তির গান গাইতে পারে না। আমরা তাদের স্বাধীনতা চাই। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলেন, ইসরাইল আজ ফিলিস্তিনকে শেষ করে এখন লেবাননের দিকে হাত বাড়িয়েছে। সুন্নিদের দমনের পর তারা শিয়াদের ধরেছে। তারা মারার সময় দেখে মুসলিমদের মারছি, কিন্তু আমরা সুন্নি আর শিয়া নিয়ে দ্বন্দ্বে পড়ে আছি।ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আরব ও মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি আরও বলেন, আমরা এখানে দাঁড়িয়ে ফিলিস্তিনকে মুক্ত করতে পারব না। আমরা যা পারি তা হলো ইসরাইলি চিহ্নিত পণ্যগুলোকে ব্যবহার না করা। আমরা ইসরাইলের পণ্য না খেলে মরব না। এটা হবে আমাদের প্রতিবাদ। ‘হিউম্যান রাইটস সোসাইটি’র সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, মানবতা আজ ভূলুণ্ঠিত। আমরা নির্বাক তাকিয়ে আছি। আমাদের কাছে ট্যাংক নাই, গোলাবারুদ নাই, যা আছে তা হলো প্রতিবাদের ভাষা। ফিলিস্তিন ও লেবাননের হামলার প্রতিবাদে দাঁড়িয়েছি। ফিলিস্তিন ও লেবাননে মানবাধিকার আজ ভূলুণ্ঠিত, কিন্তু পশ্চিমারা চুপ। আমরা চাই ফিলিস্তিনের মানুষও সুস্থ, সুন্দর ও নিরাপদে বাস করুক। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার