প্রকাশিতঃ মার্চ ৬, ২০২৩

ওয়ানডেতে ৩০০ উইকেটের মালিক সাকিব


ওয়ানডেতে ৩০০ উইকেটের মালিক সাকিব
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সাকিবের নামের পাশে ছিল ২৯৬ উইকেট। এ সিরিজের তার সামনে সুযোগ ছিল ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার। আর সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন টাইগারদের টেস্ট অধিনায়ক। এদিকে বাঁহাতি স্পিনার হিসেবে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব। এর আগে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া ৪৪৫ ম্যাচ খেলে ৩২৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া ২৯৫ ম্যাচ খেলে ৩০৫ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। এ ছাড়া সনৎ জয়সুরিয়া এবং শহীদ আফ্রিদির সঙ্গে সাকিবও তৃতীয় অলরাউন্ডার হয়ে ওডিআইতে ৬ হাজার রান করার এবং ৩০০ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেছেন। ২০০৬ সালে হারারেতে এল্টন চিগুম্বুরাকে আউট করে তার প্রথম ওয়ানডে উইকেট পান সাকিব। ২০১০ সালে এশিয়া কাপে ডাম্বুলায় সাকিবের শততম ওডিআই উইকেট ছিল আসাদ শফিক। ২০১৫ সালে ঢাকায় হাশিম আমলা ছিল সাকিবের ২০০তম শিকার। সাকিব টেস্ট ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ২৩১ এবং ১২৮টি উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। তিনি বর্তমানে ৪৪৩টি উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী। আর টি-টোয়েন্টিতে ৬০০০ রান, ৪০০ উইকেট ও ৫০টি ক্যাচ নিয়েছেন মাত্র দুইজন খেলোয়াড়, সাকিব তাদের একজন।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’