প্রকাশিতঃ মার্চ ১৫, ২০২৩

খোলনচলে বদলে গেল ২০২৬ বিশ্বকাপ ফরমেট


খোলনচলে বদলে গেল ২০২৬ বিশ্বকাপ ফরমেট
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের ফরমেটে আমূল পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার ফিফা কাউন্সিলে এই ফরমেট সম্পর্কে ঘোষণা দেওয়া হয়। আগামী বিশ্বকাপ থেকে ৩২টির পরিবর্তে ৪৮টি দল অংশ নেবে। খবর বিবিসি ও ফক্স নিউজের। নতুন ফরমেটে বর্ধিত কলেবরের এই টুর্নামেন্টে তিনটি করে দল ১৬টি গ্রুপে বিভক্ত হয়ে খেলার কথা ছিল। কিন্তু সেই চিন্তা থেকে সরে এসে চারটি করে দল ১২টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে খেলবে। কাতার টুর্নামেন্টে যেখানে হয়েছিল ৬৪টি ম্যাচ, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ ম্যাচে। বিশ্বকাপ জিততে হলে একটি দেশকে আটটি ম্যাচ খেলতে হবে। ১৯৭৪ সাল থেকে পুরনো ফর্মেটে ফাইনাল পর্যন্ত একটি দলকে সাতটি ম্যাচ খেলতে হতো। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল ও শীর্ষ আট তৃতীয় স্থান দখলকারী দল নতুন প্রবর্তিত রাউন্ড অব ৩২’এ খেলার যোগ্যতা অর্জন করবে। এর মাধ্যমেই নক আউট পর্ব শুরু হবে। ১৯৯৮ সালের পর থেকে তৃতীয় স্থান অর্জনকারী দলগুলো বাদ হয়ে যেত। তখন ২৪ দল থেকে বাড়িয়ে দলের সংখ্যা ৩২ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪টি, যা যুক্তরাষ্ট্রে ১৯৯৪ বিশ্বকাপে অনুষ্ঠিত ৫২ ম্যাচের দ্বিগুন। ১৯৯৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপে সর্বমোট ৬৪টি ম্যাচ খেলা হতো। এর অর্থ হচ্ছে টেলিভিশন সম্প্রচারের সংখ্যাও বাড়বে, টিকিট বিক্রি বেশি হবে, যার ফলে ফিফার রাজস্ব আয়ও বাড়বে। ফিফার এই সভায় ক্লাব বিশ্বকাপ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ২০২৫ থেকে প্রতি চার বছর পরপর ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ চলার সময়ই ফিফার সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এ ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন, সেটিই নিশ্চিত করা হয়েছে। ফিফা জানিয়েছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কনফেডারেশন চ্যাম্পিয়ন ক্লাবগুলো ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সে হিসেবে চেলসি ও রিয়াল মাদ্রিদ এরই মধ্যে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার