প্রকাশিতঃ এপ্রিল ২৫, ২০২৩

জনসংখ্যায় চলতি সপ্তাহেই চীনকে ছাড়িয়ে যাবে ভারত: জাতিসংঘ


জনসংখ্যায় চলতি সপ্তাহেই চীনকে ছাড়িয়ে যাবে ভারত: জাতিসংঘ
জাতিসংঘ বলছে, চলতি সপ্তাহের শেষ নাগাদ ভারত চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে যাচ্ছে। যদিও গত সপ্তাহে জাতিসংঘের অন্য একটি সংস্থা বলেছিল, এ বছরের মাঝামাঝি নাগাদ জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত। তবে নতুন প্রাক্কলন বলছে, এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ জনে পৌঁছবে। এর ফলে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা লাভ করবে ভারত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ৭০ বছরের বেশি সময় ধরে এশিয়ার দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি থাকছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন আয়তনের দিক থেকে এশিয়ার বৃহত্তম। দেশটির আয়তন ৯৫ লাখ ৯৭ হাজার বর্গ কিলোমিটার। অপরদিকে ৩২ লাখ ৮৭ হাজার বর্গকিলোমিটার আয়তন নিয়ে আকারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। সংবাদমাধ্যমটি জানিয়েছে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ডিইএসএ) এক বিবৃতিতে বলেছে, শিগগিরই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা হারাতে যাচ্ছে চীন। প্রসঙ্গত, জনসংখ্যার প্রাক্কলন এবং পূর্বাভাসের ক্ষেত্রে যেহেতু কিছু অনিশ্চয়তা থাকে, সেহেতু ভারতের জনসংখ্যা ঠিক কোন তারিখে চীনকে ছাড়িয়ে যাবে, তা একেবারে নিশ্চিত করে বলা কঠিন। বরং সেটা আনুমানিক এবং পরিবর্তন হতে পারে। এর আগে গত সপ্তাহে জাতিসংঘের জনসংখ্যা তহবিল জানিয়েছিল, ভারতের জনসংখ্যা ২০২৩ সালের মাঝামাঝি গিয়ে চীনের চেয়ে ২৯ লাখ বেশি হবে। অর্থাৎ দীর্ঘদিন পর জনসংখ্যায় চীনকে টপকে যাবে ভারত। উল্লেখ্য, ১৯৬১ সালের পর প্রথমবারের মতো গত বছর চীনের জন্মহার হ্রাস পাওয়ায় দেশটির জনসংখ্যা আগের চেয়ে কমে যায়।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ