প্রকাশিতঃ মার্চ ২, ২০২৩

জাতীয় দলে নতুন মুখ তিন, আছেন এলিটা


জাতীয় দলে নতুন মুখ তিন, আছেন এলিটা
মার্চে সিলেটে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ব্রুনাই ও সিসেলসকে নিয়ে আয়োজিত ওই টুর্নামেন্টের জন্য ২৭ জনের দল ঘোষণা করেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। তার দলে নতুন মুখ তিনজন। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিজ এএফসি মিডফিল্ডার মজিবুর রহমান জনি, ঢাকা আবাহনীর ডিফেন্ডার আলমগীর ও মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর এলিটা কিংসলে আগেও জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে এখনও অভিষেক হয়নি তার। এবার তিন জাতি টুর্নামেন্টের দলেও রাখা হয়েছে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে। বাংলাদেশ দল: আনিসুর রহমান, তারেক কাজী, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, তপু বর্মণ, সাদ উদ্দিন, রিমন হোসাইন, মাশুক মিয়া, সোহেল রানা (বসুন্ধরা), সোহেল রানা (আবাহনী), রাকিবুল হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, সাদিদুল ইসলাম, আলমগীর মোল্লা, রহমত মিয়া, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হেমন্ত ভিনসেন্ট, মোহাম্মদ ইবরাহিম, মিতুল মারমা, মজিবুর রহমান, মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান, ইমন শাহরিয়ার, রবিউল হাসান।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ