প্রকাশিতঃ আগস্ট ২৪, ২০২৩

নাটোরে ধর্ষণ চেষ্টা মামলায় দুইজনের ২৪ বছর কারাদন্ড


নাটোরে ধর্ষণ চেষ্টা মামলায় দুইজনের ২৪ বছর কারাদন্ড
নাটোরের লালপুরের একটি ধর্ষণ চেষ্টা মামলায় আঃ রহমান এবং হাসমত আলী নামের দুইজনকে ২৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একসঙ্গে প্রত্যকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। মামলার সূত্রে জানা গেছে, ২০০৭ সালে (১৬ নভেম্বর) নাটোর জেলার লালপুর উপজেলার সাদীপুর এলাকার মামলার ভিকটিম তার বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যান। এ সময় একই এলাকার রহমান এবং হাসমত আসামী ভিকটিমকে একা পেয়ে মুখ চেপে ধরে আখক্ষেতের ভিতরে নিয়ে যায়। সেখানে ভিকটিমের মুখে কাপড় ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় বাদি মুখের কাপড় সরিয়ে চিৎকার দিলে লোকজন ছুটে আসে। এ সময় দুই আসামি হাসমত এবং রহমান সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভিকটিম এলাকার ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন চেয়ারম্যান। ভিকটিম পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন। দীর্ঘ ১৬ বছর পর সাক্ষ্য প্রমাণ শেষে আজ বৃহস্পতিবার আদালত আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ