প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৩

নাটোরে ভেজাল গুড় কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা


নাটোরে ভেজাল গুড় কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
নাটোরের গুরুদাসপুর উপজেলায় অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এসময় ২ গুড় ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। র‌্যাব-৫ জানান, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে বুধবার(১৫ ফেব্রুয়ারি) গুরুদাসপুর উপজেলা চাচকৈড় পুরাতনপাড়া এলাকায় ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। সংরক্ষণ আইন-২০০৯ এর ৫০ ও ৪৩ ধারায় ২ গুড় ব্যবসায়ীকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলার মেসার্স আলামিন এন্টারপ্রাইজের গুড় কারখানার মালিক মোঃ আলামিন সোনার(৪০)কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫০ ধারায় ১ লাখ টাকা এবং মুক্তার এন্টারপ্রাইজের গুড় কারখানার মালিক হাজী মোঃ মুক্তার শাহ্ (৫০)কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। কারখানা থেকে ৯ হাজার ৪০০ কেজি ভেজাল গুড়, ২৪ হাজার ৩০০ লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। পরে জব্দকৃত ভেজাল দ্রব্যগুলো ধ্বংস করা হয়।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার