প্রকাশিতঃ এপ্রিল ১২, ২০২৩

নাটোরে ৬ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ


নাটোরে ৬ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ
নাটোরে ৬ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে খালাতো ভাইয়ের বিরুদ্ধে। এই রিপোর্ট লিখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি। মঙ্গলবার(১১ এপ্রিল) দুপুর১২টার দিকে সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত সাজু(১৫) উপজেলার একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। নাটোর সদর থানার উপ-পরিদর্শক আফজাল জানান, মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার তেগাছি এলাকায় ওই শিশু টেলিভিশন দেখার জন্য তার খালাতো ভাই সাজুর বাসায় যায়। এক পর্যায়ে সাজুর দ্বারা ওই শিশুটি বলাৎকারের শিকার হয় এমন অভিযোগ করা হচ্ছে। ঘটনার পর ওই শিশু বাড়ি এসেছে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে শিশুকে বুধবার সকাল ১০টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। নাটোর সদর হাসপাতালের তত্বাধায়ক পরিতোষ কুমার জানান, হাসপাতালে নেওয়ার পর ভুক্তভোগী শিশুকে চিকিসৎকরা পরীক্ষা করেছেন। রিপোর্ট এলে এ বিষয়ে কিছু বলা যাবে। উপ-পরিদর্শক আফজাল আরও জানান, এই ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযুক্ত সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের চেষ্টা চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’