প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২৩

ন্যাটোর সঙ্গে লড়াইয়ের ইচ্ছা নেই রাশিয়ার’


ন্যাটোর সঙ্গে লড়াইয়ের ইচ্ছা নেই রাশিয়ার’
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে সরাসরি লড়াইয়ের কোনো ইচ্ছা ও পরিকল্পনা নেই রাশিয়ার- এ কথা জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ অবসানের আলোচনায় আগ্রহী ক্রেমলিন। মেদভেদেভ সতর্ক করেছেন, ইউক্রেন যদি রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে তাহলে কিয়েভের বিরুদ্ধে নিশ্চিতভাবে যেকোনো অস্ত্র ব্যবহারের পটভূমি তৈরি হবে। রুশ বার্তা সংস্থা আরআইয়ে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার মেদভেদেভ দাবি করেছেন, ইউক্রেন রাশিয়ার অংশ; কিন্তু ভূরাজনৈতিক ও ঐতিহাসিক কারণে দীর্ঘদিন ধরে দেশ দুটিকে আলাদা হিসেবে মনে করা হয়। তিনি বলেন, আমাদের এই কল্পিত সীমানা মেনে নিতে হয়েছে। এই ভূখণ্ড শুধু যে রুশ সাম্রাজ্যের অংশ ছিল তা নয়, এটিই ছিল রুশ সাম্রাজ্য। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার অংশ মনে করে না। তারা ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান পরিচালনার বিষয়ে মস্কোর দৃঢ় মনোভাবকে বুঝতে পারেনি। তাই কিছু দেশ, ব্লক ও জোটের সঙ্গে আলোচনা অর্থহীন। তারা শুধু শক্তির ভাষা বুঝতে পারে। প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মেদভেদেভ। ইউক্রেনে রুশ আক্রমণের পর তিনি ক্রমশ যুদ্ধংদেহী বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন। একাধিকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছেন সাবেক এই রুশ প্রেসিডেন্ট।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ