প্রকাশিতঃ এপ্রিল ১৭, ২০২৩

পৃথিবীর দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে ২৫০ ফুটের গ্রহাণু


পৃথিবীর দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে ২৫০ ফুটের গ্রহাণু
পৃথিবীর দিকে ধেয়ে আসা যে কোনও গ্রহাণুই সব সময় আলোচনার বিষয় হয়ে থাকে। পৃথিবীর কাছাকাছি আসা সমস্ত গ্রহাণুই যে সংঘর্ষের সম্ভাবনা নিয়ে আসে, তা একেবারেই নয়। তবে এমন একটি গ্রহাণুর কথা মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, যার কারণে পৃথিবীর অনেকাংশে ক্ষতি হতে পারে। এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্প্রতি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এর জেট প্রপালশন ল্যাবরেটরি জানিয়েছে, ২৫০ ফুটের এক বিশালাকার গ্রহাণু দ্রুতগতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। পৃথিবীর জন্য বড় ধরনের হুমকি হয়ে আছে \'২০২০ বিভি ১৪\' নামের গ্রহাণুটি। এটি অতীতের সব দ্রুতগতির রেকর্ড ভেঙ্গে ফেলেছে। ২৫০ ফুটের এ গ্রহাণুটি ঘণ্টায় ২৯৩৭৬ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। খবর হিন্দুস্তান টাইমসের ধারণা করা হচ্ছে, এটি পৃথিবীর ৬.৮১ কিলোমিটারের কাছাকাছি পরিভ্রমণ করতে পারে। গ্রহাণুটি ১৬ এপ্রিল রোববার পৃথিবীর কাছ দিয়ে পরিভ্রমণ করার কথা রয়েছে। তবে এটা নিয়ে ভয়ের তেমন আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, গ্রহাণুটি যেভাবে ভ্রমণ করছে-তাতে এটি পৃথিবীর খুব কাছাকাছি পাশ কাটিয়ে যাবে। তবে কি এই গ্রহাণু আমাদের আতঙ্কিত করার জন্য যথেষ্ট? গবেষকেরা এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা খুবই কম। ৪৯ হাজার বারের মধ্যে মাত্র একবার এটি পৃথিবীতে আঘাত করতে পারে।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার