প্রকাশিতঃ আগস্ট ৩১, ২০২৩

ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার, ৫০০ কোটি টাকার মানহানি মামলা


ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার, ৫০০ কোটি টাকার মানহানি মামলা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। মামলাটি করেছেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি মানবধিকারবিষয়ক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন। অভিযুক্ত মেহেদী হাসান রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে। আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলাটি আমলে নিয়েছেন। এজাহারে বাদী অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন অভিযোগ করেন, ২৭/০৮/২০২৩ তারিখে মেহেদী হাসান নামে একটি ফেসবুক আইডি থেকে বলা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা নিয়ে সিঙ্গাপুর গিয়েছেন। সোনালী ব্যাংকের চেকটিতে তারিখ দেওয়া হয়েছে ২০ আগস্টের। আর টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫০ লাখ। দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক এটি। সেই পোস্টে মেহেদী হাসান আরও লিখেন, সাব্বাস ফখরুল নামেও মিছা ফখরুল, কামেও মিছা ফখরুল। প্রসঙ্গত, ২৪ আগস্ট চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা সাফারুহ। মির্জা ফখরুল ঢাকা ছাড়ার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। পোস্টে মিথ্যা দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা পেয়েছেন মির্জা ফখরুল।

সর্বশেষ :

বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট!   বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান   নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস   জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি   বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী   বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম   আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে  ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান   ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান