প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬

নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার


নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনকারীরা আড়াইহাজার থানা থেকে যেসব অস্ত্র-গোলাবারুদ লুট হয়েছিল, এটি তারই অংশ। আজ ১২ই সেপ্টেম্বর, শনিবার দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন। পরে তিনি অস্ত্রগুলো আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে থানার ওসি মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনকারীদের আড়াইহাজার থানা থেকে লুট করা পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা গতকাল শুক্রবার জুমার নামাজের সময় কেউ এসব অস্ত্র ও গুলি মসজিদে রেখে গেছেন। মসজিদে কোনো সিসিটিভি নেই। কে বা কারা অস্ত্র-গুলি রেখে গেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নাসির উদ্দিন বলেন, শুক্রবার মাগরিবের নামাজের পর স্থানীয় এক যুবক আমাকে জানান যে তিনি দ্বিতীয় তলায় কোরআন শরিফ রাখার তাকে পিস্তল ও গুলি দেখেছেন। পরে সেখানে গিয়ে পিস্তল ও গুলি দেখতে পাই। রাতে থানায় জানানোর জন্য গেলে ওসিকে না পেয়ে ফিরে আসি। আজ দুপুরে পুলিশ এসে গুলি, পিস্তল ও ম্যাগাজিন নিয়ে যান। তিনি আরও বলেন, আগেও অনেকে আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র, গুলি ও হ্যান্ডকাফ অনেকে মসজিদে এসে জমা দিয়ে গিয়েছিলেন। যেগুলো পরে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট বিকেলে আন্দোলনকারী সরকারবিরোধী জঙ্গি-সন্ত্রাসীরা আড়াইহাজার থানায় হামলা ও লুটপাট চালায়। সে সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুট হয়।

সর্বশেষ :

নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল   মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট   ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট