প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৩

ফাইনালের আগে মেট্রোরেল স্টেশনে বিপিএলের ট্রফি উন্মোচন


ফাইনালের আগে মেট্রোরেল স্টেশনে বিপিএলের ট্রফি উন্মোচন
বিপিএলের নবম আসরের ফাইনালে উঠেছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেটের কোন ফ্র্যাঞ্জাইজি প্রথমবার বিপিএলের ফাইনালে উঠেছে। অন্যদিকে কুমিল্লা লড়বে টানা দ্বিতীয় বিপিএল শিরোপা ঘরে তুলতে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। বুধবার কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেটের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম শিরোপা উন্মোচন করেছেন। তবে ওই শিরোপা উন্মোচন হয়েছে ভিন্নধর্মী আয়োজনে। মেট্রোরেল স্টেশনে বিপিএলের শিরোপা নিয়ে উন্মোচন করেছেন ইমরুল ও মুশফিক। মেট্রোরেলে চড়েও বিপিএলের শিরোপা নিয়ে ছবি তুলেছেন তারা। ওই ছবি সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। শিরোপা উন্মোচন অনুষ্ঠানে অবশ্য সিলেটের অধিনায়ক মাশরাফি মর্তুজা থাকতে পারেননি। এবারের বিপিএলে তাকে খেলার পাশাপাশি সংসদ সদস্যের দায়িত্বও পালন করতে দেখা গেছে। বুধবারও তিনি রাজনীতিবিদের দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। নড়াইলের বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত তিনি। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর নিবাসের চাবি হস্তান্তর করেছেন।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ