প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২৩

বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতিকে ঘৃণা করতে হবে: সেতুমন্ত্রী


বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতিকে ঘৃণা করতে হবে: সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতিকে ঘৃণা করতে হবে। যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো তাহলে সন্ত্রাসীকে ঘৃণা করো, খাদ্যে ভেজালকে ঘৃণা করো, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করো। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইংরেজি, আরবি, হিন্দি, কোরিয়ান, স্প্যানিশ, চাইনিজ, ফ্রান্স ও বাংলাসহ ৮ ভাষায় উপস্থাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের শিশুদের উদ্দেশে তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শিশুরা যেভাবে বঙ্গবন্ধুর কথা বলে গেল তাতে আমি মুগ্ধ। আমি আজ এখান থেকে চলে যাব; কিন্তু এ স্মৃতি কোনোদিন ভুলব না। তিনি স্টেডিয়ামের পাশেই জেলখানার দিকে তাকিয়ে বলেন, আমি ১৪ মাস ফরিদপুর কারাগারে জেল খেটেছিলাম। আর এখান থেকেই আমি ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম। ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’