প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২০, ২০২৩

বাংলাদেশে দ্রুতই ‘পাঠান’ মুক্তি পাবে, টুইটারে জানালেন শাহরুখ


বাংলাদেশে দ্রুতই ‘পাঠান’ মুক্তি পাবে, টুইটারে জানালেন শাহরুখ
মুক্তির ৩ সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে শাহরুখ খানের ‘পাঠান’। ছবিটি বাংলাদেশে মুক্তির ব্যাপারে তোরজোর চলছিল শুরু থেকেই। তবে ঠিক কবে মুক্তি পাচ্ছে সে বিষয়ে নিশ্চিত করে জানানো হয়নি এখনও। এর মধ্যেই বাংলাদেশে পাঠান\' মুক্তি নিয়ে বক্তব্য দিলেন কিং খান। বাংলাদেশি এক ভক্তের প্রশ্নের জবাবে টুইটারে শাহরুখ খান বলেন, \'আমি এরই মধ্যে বলেছি দ্রুতই সেখানে পাঠান মুক্তি পাবে।\' তার আগে গতকাল রোববার তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে উপমহাদেশের সিনেমা মুক্তির বিষয়ে জানানো হয়েছে। তার আগে দেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। তাদের অনেকেই সেখানে ছিলেন। তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে। বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খানের \'পাঠান\' মুক্তিতে কোনো বাধা থাকছে না। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। মুক্তির তিন সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে ছবিটি। বলি মুভি রিভিউজ জানিয়েছে, এ পর্যন্ত ভারতে মোট আয় ৫০২ কোটি ৮৫ লাখ রুপির বেশি আয় করেছে। আর বিশ্বব্যাপী আয় ৯৭১ কোটি রুপিরও বেশি। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ