প্রকাশিতঃ মার্চ ২৩, ২০২৩

বিডিরেন ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের পাবলিক ট্রাস্টি হলেন রামেবির উপাচার্য


বিডিরেন ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের পাবলিক ট্রাস্টি হলেন রামেবির উপাচার্য
Bangladesh Research and Education Network (BDREN) বিডিরেন ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের \"Public Trustee\" পদে নিযুক্ত হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন। গত ৭ মার্চ বিডিরেন ট্রাস্ট ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ সাক্ষরিত এক পত্রে এসব তথ্য নিশ্চিত করেন। এতে বলা হয়েছে,বিডিরেন ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে মোট ১১ জন সদস্যের মধ্যে \"Public Trustee\" ক্যাটাগরির বিপরীতে ৬টি সদস্য পদ নির্ধারিত রয়েছে।এই ক্যাটাগরিতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যগণকে সদস্যপদ প্রদানের বিষয়টি বিডিরেন ট্রাস্ট-ডিড এর ৭.৬ ধারার উল্লেখ রয়েছে। গত ২৮/০২/২০২৩ তারিখে বর্ণিত ট্রাস্টি ক্যাটাগরিতে বর্তমানে অধিষ্ঠিত সদস্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সৃষ্ট শূন্যতা পূরণের জন্য একই তারিখে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ৪৩তম সভায় \"Public Trustee\" ক্যাটাগরিতে রামেবি উপাচার্যের নাম প্রস্তাবিত হলে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।বোর্ডের পরবর্তী সভার তারিখ থেকে ২ (দুই) বছরের জন্য কার্যকর থাকবে। এদিকে বিডিরেন ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের \"Public Trustee \" এ পদে নির্বাচন করায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বিডিরেন ট্রাস্ট চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ. জেড. এম মোস্তাক হোসেন।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার