প্রকাশিতঃ আগস্ট ২৮, ২০২৩

বেসিক ব্যাংকের ১২শত কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১


বেসিক ব্যাংকের ১২শত কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
নোয়াখালীর সোনাইমুড়ীতে বেসিক ব্যাংকের ১২ শত কোটি টাকা আত্মসাৎকারী ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা.মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান। সোমবার (২৮ আগস্ট) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোনাইমুড়ী থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এসব তথ্য নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন, গ্রেফতার আসামি বিডি সফটেক্সের চেয়ারম্যান। সে বেসিক ব্যাংকের ১২শত কোটি টাকা আত্মসাৎকারী ও ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ওসি আরও বলেন, ২০১৫ সালে বিডি সফটেক্সের চেয়ারম্যান বাবু বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২ শতক কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সে জামিনে এসে গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ