প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৩

ভূমিকম্পের ২৭৮ ঘণ্টা পর তুরস্কে একজনকে জীবিত উদ্ধারের দাবি


ভূমিকম্পের ২৭৮ ঘণ্টা পর তুরস্কে একজনকে জীবিত উদ্ধারের দাবি
ভয়াবহ ভূমিকম্পের ১২ দিনের কাছাকাছি সময়ে তুরস্কের উদ্ধারকারীরা এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন। শুক্রবার ৪৫ বছর বয়সী হাকান ইয়াসিনগলুকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলা হয়। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ২৭৮ ঘণ্টা পর জীবিত উদ্ধারের এই ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ধারের ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা সতর্কভাবে উদ্ধারকৃত ব্যক্তিকে একটি স্ট্রেচারে নিয়ে যাচ্ছেন। স্ট্রেচারের সঙ্গে তাকে শক্তকরে বাঁধা হয়, যাতে ঢলে না পড়েন। ওই ব্যক্তিকে সোনালি রঙয়ের একটি কম্বলে মুড়িয়ে নেওয়া হয়। খবরে জানানো হয়, অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে বিধ্বংসী ভূমিকম্পে শুধু তুরস্কে নিহত দাঁড়িয়েছে ৪০ হাজার, আর সিরিয়ায় ৬ হাজার। জাতিসংঘ সিরিয়ার জন্য ৪০ কোটি ডলার সহায়তা আহ্বানের দুইদিন পর তুরস্কের জন্য ১০০ কোটি ডলার সহায়তার আবেদন জানিয়েছে। জাতিসংঘের ত্রাণসহায়তা প্রধান মার্টিন গ্রিফিথস গত সপ্তাহে তুরস্ক সফর করেন। বৃহস্পতিবার তিনি বলেন, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের এই চরম দুঃসময়ে সবাইকে অবশ্যই ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে। তারা যেন প্রয়োজনীয় সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’