মুন্সীগঞ্জে ভিসি’র পদত্যাগ ঠেকাতে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ।


মুন্সীগঞ্জে ভিসি’র পদত্যাগ ঠেকাতে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ।
গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. ফারুক উজ জামানের পদত্যাগ করেছেন এমন খবরে ভিসি’র পদত্যাগ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে আয়ুর্বেদিক ও ইউনানী মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা।আজ রবিবার (১ সেপ্টেম্বর ) দুপুর দেড়টার দিকে ভিসির পদত্যাগ ঠেকাতে প্রশাসনিক ভবনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা।এ সময় শিক্ষার্থীরা ভিসি স্যারের পদত্যাগ মানি না, মানব না, জেগেছে’রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছেসহ নানা স্লোগান দিতে থাকেন।এসময় বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষক তারা আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও তা অমান্য করে আন্দোলন চালিয়ে যেতে দেখা যায় শিক্ষার্থীদের।বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, গত ৩১আগস্ট শনিবার হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারুক উজ জামান পদত্যাগ করেছেন। ভিসি’র পদত্যাগের খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পরলে মুহূর্তের মধ্যে আয়ুর্বেদিক ও ইউনানী মেডিসিন অনুষদ শিক্ষার্থীরা ভিসিকে স্বপদে বহালের দাবিতে আন্দোলন শুরু করে। যা এখনো শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়ুর্বেদিক ও ইউনানী মেডিসিন অনুষদ শিক্ষার্থী মোঃ আবির হোসেন বলেন, বর্তমানে আমাদের অনুষদের প্রায় ২ শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার। পাস করার পরেও আমরা ডিজি হেলথ থেকে রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছিনা ফলে আমাদের প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠান। বিষয়টির সমাধানে ডিজি হেলথ বরাবর আমরা লিখিত আবেদন করি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে গত বছরের অক্টোবরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেয় তারা। কিন্তু চিঠি দেওয়ার প্রায় এগারো মাস পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন তৎপরতা দেখতে পাইনি আমরা। সম্প্রতি আমাদের ভিসি অধ্যাপক ড. ফারুক উজ জামান স্যার আমাদের পক্ষে দাঁড়ান। তিনি আমাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।আমরা নিশ্চিত তিনি আমাদের পক্ষে দাঁড়ানোর কারণে স্যারকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।আরেক শিক্ষার্থী রাব্বি ইসলাম প্রিমন বলেন, আয়ুর্বেদিক ও ইউনানী মেডিসিন অনুষদ শিক্ষার্থীরা ৫দফার দাবিতে আন্দোলন করছে,এর আগে আমাদের ৫দফা ছিল কিন্তু কর্তপক্ষ কর্ণপাত করছেন না,আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আরেক শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আফতাফ আহমদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ হবার পর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের বিষয়টি নিশ্চিত করার দাবি ছিল এখন সেই দাবির পাশাপাশি ভিসি স্যারকে স্বপদে বহাল করতে হবে। না হলে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সেক্টরের কার্যক্রম বন্ধ করে কঠোর আন্দোলন করবো।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবুল খায়ের বলেন,শিক্ষার্থীদের একাধিক দাবি আমরা পূরণ করেছি,আয়ুর্বেদিক ও ইউনানী মেডিসিন অনুষদ শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশনও হয়ে যাবে। এখন ‌ভিসি’র স্যারের বিষয়ে সিদ্ধান্ত দিবে সরকার।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি