প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২৩

মোদিকে নিয়ে টুইট ডিলিট করবেন না বিজেপি নেত্রী খুশবু


মোদিকে নিয়ে টুইট ডিলিট করবেন না বিজেপি নেত্রী খুশবু
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড এবং লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়েছে মোদি উপাধি নিয়ে একটি মন্তব্যের জেরে। এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গন যখন জোর আলোচনা তখন সামনে এসেছে এক বিজেপি নেত্রীর একই ধরনের একটি টুইট। যখন তিনি টুইট করেছিলেন তখন তিনি কংগ্রেসের সদস্য ছিলেন। তবে এখন বিজেপি নেত্রী হলেও তিনি জানিয়েছেন, সেই টুইট ডিলিট করবেন না। খুশবু সুন্দর নামে ওই বিজেপি নেত্রী টুইটটি করেন ২০১৮ সালে, তখন তিনি কংগ্রেসের সদস্য ছিলেন। টুইটে খুশবু বলেন, \'সব জায়গায় মোদি, কিন্তু এটা কী? ‘মোদি’ পদবি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত।\' হিন্দিতে লেখা সেই টুইটের অর্থ ছিল, ‘এখানে #মোদি, ওখানে #মোদি, যেখানে দেখ, #মোদি। কিন্তু #মোদি.. আসলে কি? প্রতিটি #মোদি শব্দের আগে ভ্রষ্টাচার লেগে আছে...#মোদি মানে #ভ্রষ্টাচার। চল #মোদি নামের অর্থ পাল্টে দুর্নীতি করে দেই...এটা ভালো যাবে। নিরব#ললিত#নামো=দুর্নীতি।’ প্রায় একই ধরনের মন্তব্য করে দণ্ডিত হয়েছেন রাহুল গান্ধী। আর এই ঘটনার পরই ভাইরাল হয়েছে বিজেপি নেত্রী খুশবুর টুইট। এ বিষয়ে খুশবু সাংবাদিকদের বলেন, এ জন্য তিনি মোটেও লজ্জিত নন। কেননা কংগ্রেসে থাকাকালীন মোদি পদবি নিয়ে ওই টুইট করেছিলেন। তখন নেতাদের অনুসরণ করে কংগ্রেসের ভাষাতেই কথা বলেন। বিজেপি নেত্রী খুশবু সুন্দরের এই টুইট প্রকাশ্যে এনে কংগ্রেস নেতা-কর্মীরা অবশ্য বলছেন, তার বিরুদ্ধেও মানহানির মামলা হওয়া উচিত নয়কি? সংবাদ সংস্থা পিটিআইকে বিজেপি নেত্রী খুশবু বলেন, \'যে সময়ে মোদি পদবি নিয় টুইট করেছিলাম, তখন আমি কংগ্রেসে ছিলাম। তখন কংগ্রেস নেতাদের অনুসরণ করে দলের ভাষাতেই কথা বলেছিলাম। কিন্তু এখন সেই পুরনো টুইট আবার প্রকাশ্যে এনে আমাকে আক্রমণ করা হচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে, কংগ্রেস কতটা মরিয়া হয়ে উঠেছে।\' চার বছর আগে, ২০১৯ সালে কর্নাটক রাজ্যের কোলার শহরের লোকসভা নির্বাচনী প্রচারের সময় রাহুল ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেছিলেন,\'‘সব মোদিরা কেন চোর হয়। সব চোরের কীভাবে অভিন্ন পদবি মোদি হয়।\' তার এই বক্তব্য নিয়ে বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুরনেশ মোদি মামলা করেন। মামলায় অভিযোগ করেন, রাহুলের এই বক্তব্যের মাধ্যমে ‘মোদি’ পদবির সব মানুষকে অপমান হয়েছে। এ মামলায় গত ২৩ মার্চ রাহুলকে দুই বছরের সাজা দেন আদালত। পরে লোকসভায় তার সদস্য পদ খারিজ হয়। কংগ্রেস সমর্থকেরা অবশ্য খুশবুর সেই টুইটের স্ক্রিনশট শেয়ার করছেন ফেসবুকে। এটা নিয়ে আলোচনা হলেও সেই টুইট ডিলিট করবেন না বলে পরিষ্কার জানিয়েছেন বিজেপি নেত্রী খুশবু সুন্দর।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’