প্রকাশিতঃ আগস্ট ২৭, ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় এই কর্ণার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন। কর্ণার উদ্বোধন উপলক্ষে আলোচনায় মুখ্য আলোচক ছিলেন ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ফারহাত তাসনীমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ। কর্ণার উদ্বোধন করে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, মানুষ হিসেবে বঙ্গবন্ধু ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।তাঁর সম্পর্কে জানতে হলে, তাঁর চিন্তা চেতনা বুঝতে হলে সে বিষয়ে গভীর পড়াশোনা প্রয়োজন।এই বঙ্গবন্ধু কর্ণারে যেসব বইপত্র আছে সেগুলির মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও তাঁর চিন্তা-ধারা সম্পর্কে জানতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেখানে বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনায় মুখ্য আলোচক বলেন, বঙ্গবন্ধু ছিলেন এক দ্যূতিময় রাষ্ট্রনায়ক।একজন রাজনৈতিক কর্মী থেকে হয়ে উঠেছেন জাতির পিতা।চিরপরাধীন বাঙালি জাতিকে স্বাধীন করেছেন।তিনি বহুমুখী প্রতিভা ও চিন্তা চেতনার মানুষ ছিলেন।তাঁকে জানতে হলে প্রয়োজন তাঁর সম্পর্কে পড়াশোনা ও আহরিত জ্ঞান অনুশীলন করা।আমরা বঙ্গবন্ধুর চর্চার মাধ্যমে তাঁকে আরো ভালোভাবে জানতে ও বুঝতে পারবো বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ