প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৩

রাণীশংকৈলে ধানের শীষ সাদা হয়ে যাচ্ছে. কৃষকরা দুশ্চিন্তায় ভুগছেন


রাণীশংকৈলে ধানের শীষ সাদা হয়ে যাচ্ছে. কৃষকরা দুশ্চিন্তায় ভুগছেন
থোকায় থোকায় শোভা পেয়েছিলসবুজের সমাহার আমন সবুজ ধান, ধানের গাছে থোকা থোকা শীষ দেখে ভালো ফলনের স্বপ্ন দেখেছিল কৃষক তাহিরুল কিন্তু হঠাৎ করেই ধানের থোকার প্রায় শীষগুলো সাদা হয়ে শুকিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে গেছেন ওই কৃষক। বলছিলাম ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলারআমার সন্ধ্যারই গ্রামের কৃষক তাইরুল ইসলামের কথা। এবারে প্রায় তিন বিঘা জমিতে বিনা-১৭ ধান চাষাবাদ করেছেন তিনি। গেলবারের মত এবারো আমনের বাম্পার ধানের ফলন পাওয়ার প্রত্যাশা ছিল তার। কিন্তু সে আশায় ভাটা পড়েছে কৃষক তাহিরুল ইসলাম এর । গত বৃহস্পতিবার সুমন নন্দওয়ার ইউনিয় এর সুমন পাটোয়ারী জানান, ধানের শীষ ভালোই হয়েছিল। হঠাৎ করেই ধানের প্রায় গাছের শীষগুলো প্রথমে সাদা, কালচে হয়ে পরে শুকিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে দায়িত্বরত কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অতিরিক্ত তাপমাত্রার কারণে এমনটি হচ্ছে। তবে এটি নিয়ে চিন্তার কিছু নেই বলে তারা জানিয়েছেন। কৃষক সুমন পাটোয়ারী বলেন, তারা (কৃষি বিভাগ) চিন্তার কিছু নেই জানালেও দিনের দিন এই রোগের বিস্তার বাড়ছে বলে তিনি মনে করছেন। তাছাড়া ধানের অর্ধেক শীষ শুকিয়ে ঝড়ে পড়ছে। একইভাবে উপজেলার সন্ধারই,বলিদ্বাড়া,কেউটান,ভান্ডারা,কাশিপুর,কাসুয়াডাঙ্গা এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় খোজ নিয়ে জানা গেছে, বিনা-১৭ জাতের ধানের শীষ একইভাবে কালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। কাশিপুর কাসুয়াডাঙ্গা এলাকার কৃষক মজিদ আলী গতকাল শুক্রবার জানান,আগাম জাতের ধান হিসাবে বিনা-১৭ ধানটি এবারে লাগিয়েছেন। কিন্তু ধানটি হঠাৎ করেই অজানা এই রোগে আক্রান্ত হবে তিনি বুঝতে পারেন নি। কেউটান এলাকার কৃষক দুলাল আলী ও পটুয়াপাড়ার কৃষক মো: বিপ্লব বলেন, তারা প্রায় ১০ বিঘা জমিতে বিনা-১৭ ধান চাষাবাদ করেছেন ধানের শীষ ভালোই বের হয়েছিল। কিন্তু ধানের শীষ শুকিয়ে যাচ্ছে। তিনি জানান, এ থেকে পরিত্রাণের কোন উপায়ও খুজে পাওয়া যাচ্ছে না। কৃষকরো আশঙ্কা করছেন এবারে ধানের ফলন কম হতে পারে উপজেলা কৃষি কার্যালয় সুত্রে জানা গেছে, আমনের এ মৌসুমে উপজেলা জুড়ে এবারে মোট ২১ হাজার ৬৩০ হেক্টর জমিতে ধান চাষাবাদ হচ্ছে। সন্ধারই-বনগাঁও ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম জানিয়েছেন, এটি ধানের একটি হ্রিট স্টোক নামে রোগ। এটি অতি তাপমাত্রার কারণে সংগঠিত হয়। ধানের শীষ বের হওয়ার সময় যেসব শীষ অতি তাপমাত্রায় পড়েছে সেই সব ধানের শীষই এখন শুকিয়ে যাচ্ছে। তবে চিন্তার কিছু নেই। নতুন করে কোন ধানের শীষ শুকানোর সম্ভবনা খুব কম। উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম মুঠোফোনে এ প্রতিবেদক কে জানান. , এটি কোন ব্যাপার না। অতি তাপমাত্রায় ধানের পরাগায়ন হওয়ার কারণে এমনটি হয়েছে। ধান পরাগয়নের সময় জমিতে পানি থাকলে এই সমস্যাটি হতো না।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার