প্রকাশিতঃ এপ্রিল ২৫, ২০২৩

শালিখায় আব্দুর রহমান ও আলেয়া রহমান ফাউন্ডেশন থেকে শিক্ষা বৃত্তি পেলো ৩০ জন মেধাবী শিক্ষার্থী


শালিখায় আব্দুর রহমান ও আলেয়া রহমান ফাউন্ডেশন থেকে শিক্ষা বৃত্তি পেলো ৩০ জন মেধাবী শিক্ষার্থী
শালিখায় ৩০জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির টাকা ও সনদ প্রদান করা হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার পুলুম এলাকায় এ বৃত্তি প্রদান করে আবদুর রহমান ও আলেয়া রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম মোল্যা, পুলুম। বাজার কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান মোল্যা, পুলুম। কাজী সালিমা হক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃওয়াহিদুর রহমান ওয়াদুদ, পুলুম। গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মোঃ আব্দুল গফ্ফার। অনুষ্ঠানে প্রধান অতিথি মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার আহবান জানান। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি প্রদান করার জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান বলেন অত্র ফাউন্ডেশন সর্বদা মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে এবং ভবিষ্যতে বৃত্তি প্রদান আরও বৃহৎ পরিসরে করা হবে।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার