প্রকাশিতঃ সেপ্টেম্বর ২১, ২০২৪

সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু


সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
সিলেটের তিন উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট এবং জৈন্তাপুরে দুপুর ও বিকালে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়। জানা গেছে, দুপুরের দিকে জৈন্তাপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই জন মারা যান। তারা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৬) এবং একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫)। বজ্রপাতের সময় নাহিদ বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন আর আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অন্যদিকে কানাইঘাট উপজেলায় বজ্রপাতে মারা যান দুইজন। তাদের একজন আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (২৮)। মারা যাওয়া অপর ব্যক্তি কানাইঘাট পৌরসভার বাসিন্দা। তার নাম নূর উদ্দিন (৬০) এবং তিনি ওই এলাকার তোতা মিয়ার ছেলে। নিহত দুজনই বাসার বাইরে কাজ করছিলেন।একই দিনে বজ্রপাতে মারা যান গোয়াইনঘাটের রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম (৪৭)। কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ