প্রকাশিতঃ সেপ্টেম্বর ৪, ২০২৩

সোনা চুরি: কাস্টমসের ৪ সিপাহিকে বিমানবন্দর থানায় জিজ্ঞাসাবাদ


সোনা চুরি: কাস্টমসের ৪ সিপাহিকে বিমানবন্দর থানায় জিজ্ঞাসাবাদ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের ভল্ট থেকে সোনা চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন চারজনকে থানায় নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। সোমবার দুপুরে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, কাস্টমস হাউজের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহিকে আমরা হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য। চুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেছে কিনা— এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। তবে এ ঘটনায় যারাই জড়িত, তাদের আইনের আওতায় আনতে কাজ করা হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের নিজস্ব ভল্ট থেকে ৫৫ কেজি সোনা গায়েব হয়ে গেছে। ঢাকা কাস্টমস হাউজের কমিশনার নুরুল হুদা আজাদ বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এ জন্য দায়ীদের চিহ্নিত করে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। আমাদের আইনি পদক্ষেপ চলমান থাকবে।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ