প্রকাশিতঃ মার্চ ১৯, ২০২৫

হামজাকে পেয়ে জামালের হুঙ্কার, ‘এবার ভারতকে হারিয়েই ছাড়ব’


হামজাকে পেয়ে জামালের হুঙ্কার, ‘এবার ভারতকে হারিয়েই ছাড়ব’
ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য ‘ডার্বি’ ম্যাচ। এশিয়ান কাপে বাংলাদেশ সে ‘ডার্বি’ই খেলতে যাচ্ছে। তবে ইতিহাসটা দলের পক্ষে কথা বলছে না আদৌ। ভারতের বিপক্ষে জয়টা যে শেষ ২২ বছর ধরে অধরা! সে খরাটা আসছে ম্যাচেই ঘোচাবে বাংলাদেশ, বিশ্বাস বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার। ভারত ম্যাচ মানেই বাড়তি চাপ, বিষয়টা ভুলে যাননি জামাল। কেন, সেটাও জানালেন তিনি। বললেন, ‘ভারতের সাথে ম্যাচ মানেই বাড়তি চাপের। এখানে যত মানুষ এসেছে, ভারতে তার চেয়েও বেশি মানুষ সংবাদ সম্মেলনে আসবে। বিষয়টা ভারত হোক বা পাকিস্তান, এমন সব ম্যাচে হবেই। কারণ তাদের বিপক্ষে আমাদের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসটাই এমন। এসব ডার্বি ম্যাচ।’ তবে এ ম্যাচে বাংলাদেশের জেতার মানসিকতাটা আছে। জামালের কথা, ‘আমাদের মানসিকতা খুবই শক্তিশালী। কোচ যেমন বলেছেন, আমরা ভারতের মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত।’ ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো কিছুই ভাবছে না বাংলাদেশ। তা সাফ জানিয়ে দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘এখানে জেতা বা হারার প্রশ্ন, মাঝামাঝি কিছু নেই। এই কক্ষে থাকা প্রত্যেকেই ভারতকে হারাতে চায়। আমি মনে করি, এবার আমরা জিতব।’ কেন, সে প্রশ্নের জবাবটা অধিনায়ক জামাল আর কোচ হাভিয়ের কাবরেরার পাশেই বসে ছিলেন। তিনি হামজা চৌধুরী। বিষয়টা পরিষ্কার কোচ কাবরেরার কথাতেই। তিনি বলেন, ‘২০ দিন অনুশীলন করেছি আমরা। সৌদিতে ভালো সুযোগ সুবিধা ছিল। এখন হামজা আমাদের সঙ্গে আছে, ভারতের প্রতি শ্রদ্ধা আছে, এখন দরকার মেন্টালিটি।’ ভারত বধের সব রসদই তাহলে জমা পড়েছে কাবরেরার ভাণ্ডারে। এবার তবে ২৫ মার্চের অপেক্ষা।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ