প্রকাশিতঃ সেপ্টেম্বর ৫, ২০২৪

৩৩৬ কোটি টাকার সার ও ডাল কিনবে সরকার


৩৩৬ কোটি টাকার সার ও ডাল কিনবে সরকার
টিসিবির জন্য ১০ হাজার টন মসুর কিনবে সরকার। কৃষকের জন্য কেনা হবে ৬০ হাজার টন সার। এতে ব্যয় হবে ৩৩৬ কোটি টাকা। বুধবার ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর আগে অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ বৈঠকে কৃষকের সার ও স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুটি বৈঠকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সার, এলএনজি এবং মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সূত্র জানায় টিসিবির জন্য স্থানীয়ভাবে ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার। প্রতি কেজি মূল্য ৯৮.২০ টাকা। এতে ব্যয় হবে ৯৮ কোটি টাকা। দেশীয় প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ ডাল সরবরাহ করবে। সংযুক্ত আরব আমিরাতের ফার্টির্গোব এবং বাংলাদেশি প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। এর মধ্যে আরব আমিরাত থেকে ৩০ হাজার এবং কাফকো থেকে ৩০ হাজার টন কেনা হবে। সংযুক্ত আরব আমিরাত থেকে আনা সারের আমদানি ব্যয় হবে ১২১ কোটি টাকা। প্রতি টনের দাম পড়বে ৩৪৩ দশমিক ১৭ মার্কিন ডলার। দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে কেনা সারে ব্যয় হবে ১১৭ কোটি টাকা। প্রতি টনের মূল্য ৩৩০ ডলার। এর আগে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হয়। সেখানে ইউরিয়া সার আমদানি এবং ৪ মাসের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে ২০ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া গ্যাসের জরুরি প্রয়োজন মেটানোর জন্য পেট্রোবাংলার সঙ্গে এমএসপিএ স্বাক্ষরকারী ২৩টি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার