প্রকাশিতঃ মার্চ ৪, ২০২৩

৪৭৩ বীরাঙ্গনাই পাচ্ছেন বাড়ি


৪৭৩ বীরাঙ্গনাই পাচ্ছেন বাড়ি
ধনী-গরিব নির্বিশেষে দেশের সব বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে নিজ জমিতে (ভিটা) একতলা বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদি কারও ভিটা না থাকে, তাহলে উপজেলা প্রশাসনের মাধ্যমে তথ্য যাচাই করে খাসজমিতে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। একতলাবিশিষ্ট প্রতিটি বাড়িতে দুটি বেডরুম, একটি ড্রইং ও একটি ডাইনিং, দুটি বাথরুম এবং একটি বারান্দা থাকবে। আড়াই ডেসিমেল জমিতে ৭৩২ বর্গফুট আয়তনের একেকটি ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সংক্রান্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় সম্প্রতি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, গত ৯ নভেম্বর পর্যন্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত ৪৭৩ জনের প্রত্যেককেই এই বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ১৪ হাজার বাড়ি নির্মাণের জন্য ‘বীরনিবাস’ প্রকল্প গ্রহণ করেছিল, পরে প্রকল্পটি সংশোধন করে ৩০ হাজার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য বীরনিবাস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এর আলোকে গত ১৫ ফেব্রুয়ারি প্রথম দফায় পাঁচ হাজার বীর মুক্তিযোদ্ধার কাছে নবনির্মিত পাঁচ হাজার বীরনিবাসের চাবি হস্তান্তর করা হয়। এই প্রকল্পের আওতায় এবার ধনী-গরিব নির্বিশেষে সব বীরাঙ্গনাকে বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশের স্বার্থে বীরাঙ্গনারা অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের অবদান কখনোই ভোলা যাবে না। বীরাঙ্গনা অনেকে এখনও দুঃখকষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি ধনী-গরিব নির্বিশেষে সব বীরাঙ্গনাকে নিজ ভিটায় বাড়ি তৈরি করে দেওয়া হবে। যাঁদের জমি নেই, তাঁদের বাড়ি নির্মাণের জন্য সরকার জমিও বরাদ্দ দেবে। দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৮৭৩। এর মধ্যে বিভিন্ন বাহিনীসহ শহীদ মুক্তিযোদ্ধা ৬ হাজার ৩৯৯ জন। বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে ৪৭৩।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ