প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪

অশ্বিন-জাদেজার ফিফটিতে ঘুরে দাঁড়াল ভারত


অশ্বিন-জাদেজার ফিফটিতে ঘুরে দাঁড়াল ভারত
চেন্নাই টেস্টের প্রথম সেশনে ৮৮ রানের বিনিময়ে ভারতের ৩টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও ঠিক একই সমীকরণ, ৮৮ রান দিয়ে ৩ উইকেট। যার ফলে বোর্ডে ১৭৬ রান জড়ো করতেই ৬ উইকেট খোয়ায় ভারত। যার মধ্যে ৪টিই ঝুলিতে পোরেন পেসার হাসান মাহমুদ। অর্থাৎ পাকিস্তান সিরিজের পর ভারতের মাটিতেও দাপট ধরে রাখে টাইগার বোলাররা। তবে রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার ব্যাটে এরপরই যেন ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। পালটা আক্রমণে দারুণ জুটি বেঁধে বাংলাদেশি বোলারদের সামনে রীতিমত বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছেন এ দুজন। তুলে নিয়েছেন নিজ নিজ ফিফটিও। সেই সঙ্গে শেষ সেশনে ইতোমধ্যেই দুজনে গড়ে ফেলেছেন ১৩৯ রানের অনবদ্য জুটি। যে জুটিতে চড়ে ভারতও সব শঙ্কা পার করে এখন রীতিমত স্বস্তিদায়ক অবস্থানে। ৬ উইকেটে তাদের সংগ্রহ এখন ২৮৫। অতি প্রয়োজনের সময় দাপুটে হাফ-সেঞ্চুরি হাঁকালেন রবিচন্দ্রন অশ্বিন। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি। ৯টি চার ও ১টি ছক্কার মারে অপরাজিত আছেন ৮০ রানে। অন্যদিকে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা। অপরাজিত আছেন ৫৬ রানে। এর আগে অবশ্য চেন্নাই টেস্টের শুরুতেই স্বাগতিক ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। ৩৪ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পর ১৪৪ রানে তুলে নিয়েছিল ৬ উইকেট। পেয়ে গিয়েছিল ভারতের লেজের দেখা। তবে সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার