প্রকাশিতঃ মার্চ ১৭, ২০২৩

এবার ইউক্রেনে ১৩টি যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা স্লোভাকিয়ার


এবার ইউক্রেনে ১৩টি যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা স্লোভাকিয়ার
পোল্যান্ডের ঘোষণার মাত্র একদিন পর এবার দ্বিতীয় দেশ হিসেবে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিল স্লোভাকিয়া। খবর আলজাজিরার। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগের জানান, ইউক্রেনে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির সরকার। দেশটি জানায়, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে ১৩টি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠাবে স্লোভাকিয়া। এদিকে এসব যুদ্ধবিমান ধংস করে দেওয়ার হুমকি দিয়েছে ক্রেমলিন। এর আগে রাশিয়ার বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইউক্রেনকে এক ডজন মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে পোল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, পোল্যান্ড আগামী কিছু দিনের মধ্যে সোভিয়েত-নির্মিত চারটি মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করবে। বাকি যুদ্ধবিমানগুলো পরীক্ষার পর ইউক্রেনকে হস্তান্তর করা হবে। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে কিয়েভ। পরিকল্পনা অনুযায়ী পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করলে তা হবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশের এ ধরনের প্রথম পদক্ষেপ। ন্যাটো জোটভুক্ত অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে অবশ্য কিছু বলেননি প্রেসিডেন্ট দুদা। এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্তে এখনো একমত হতে পারছে না পশ্চিমা দেশগুলো। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

সর্বশেষ :

হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে   ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম   কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা   আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা নওগাঁর সাপাহার সীমান্তে রাধা-রানীর কষ্টিপাথরের মূর্তি উদ্ধার।   নওগাঁর সাপাহার সীমান্তে রাধা-রানীর কষ্টিপাথরের মূর্তি উদ্ধার। দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি   দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি   ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি