প্রকাশিতঃ মার্চ ৩, ২০২৩

গভীর রাতে চুপে চুপে মান্নাতে দুই ভক্ত, ভেতরে ছিলেন না শাহরুখ!


গভীর রাতে চুপে চুপে মান্নাতে দুই ভক্ত, ভেতরে ছিলেন না শাহরুখ!
দুজন মরিয়া ভক্ত শাহরুখের বুধবার রাতে বলিউড কিং শাহরুখ খানের মুম্বাইয়ের বাংলোতে ঢুকে পড়েছিলেন। মান্নাত প্রাঙ্গণের অভ্যন্তরে পায়চারি করতে দেখে নিরাপত্তাকর্মীরা দুজনকে থামায়। গতকাল বৃহস্পতিবার মান্নাতের ব্যবস্থাপক বান্দ্রা পুলিশের কাছে দুজনকে হস্তান্তর করেন। খবর: টাইমস অব ইন্ডিয়া’র। শাহরুখের নিকটজনের সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, যে সময় দুই ভক্ত দেওয়াল টপকে মান্নাতে ঢুকে পড়েন, শাহরুখ তখন ভেতরে ছিলেন না, তিনি জওয়ান সিনেমার শুটিংয়ের কাজে বাইরে ছিলেন। বুধবার মধ্যরাতে এ কাণ্ড ঘটে। বৃহস্পতিবার ভোরের দিকে ঘরে ফেরেন শাহরুখ এবং তিনি ঘুমিয়ে যান। পরে মান্নাতের নিরাপত্তাকর্মী দুজনকে বাংলো প্রাঙ্গণের এক কোণে দেখতে পান এবং আটক করেন। প্রথমে জানা যায়, দুই ভক্ত দেওয়াল টপকে ঝাঁপ দিয়ে মান্নাতে ঢুকেছিলেন। কিন্তু পরে সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, তারা দুজন মান্নাতের পেছন দিকের দেওয়াল বেয়ে নামেন। আটকের পর দুজনই স্বীকার করেছেন, শাহরুখ খানের সঙ্গে সাক্ষাতের জন্য বাড়িতে ঢুকেছিলেন। শাহরুখ খানের মুখপাত্রের সঙ্গে কথা হলেও টাইমস অব ইন্ডিয়া তাঁর কোনো বক্তব্য পায়নি।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার