প্রকাশিতঃ নভেম্বর ২১, ২০২৪

ঢাকায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশ নেবেন বিশ্বখ্যাত কারিরা


ঢাকায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশ নেবেন বিশ্বখ্যাত কারিরা
আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৩তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪’। আগামী শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের শাইখ কারি ইয়াসির শারক্বউঈ, ইরানের কারি হামীদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের কারি হাম্মাদ আনোয়ার নাফীসী এবং মরক্কোর ক্বারি ইলিয়াস আল-মিহয়াউঈ। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র সভাপতি, বাংলাদেশের শাইখুল কুররা, শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। ১৯৬৬ সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল ইমামুল কুররা মাওলানা কারী মো. ইউসুফ (রহ.)-সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ কারীদের হাত ধরে। কারী মো. ইউসুফ (রহ.) আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সাবেক প্রধান কারী। এবছর সম্মেলন শুরু হবে সকাল ৮টায়। আসরের পূর্ব পর্যন্ত তেলাওয়াত করবেন ইক্বরা’র সদস্য এদেশের শীর্ষস্থানীয় কারীগণ এবং মা\'হাদুল কেরাত বাংলাদেশের দেশি এবং বিদেশি ছাত্ররা। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব শুরু হবে। এবছর দেশের ১৪টি জেলায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ :

বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়   বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন   জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!   ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে   ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে   বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস   সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র   কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!   ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!